আমাদের গল্প
শুরুটা হয়েছিল একটা সাধারণ প্রশ্ন থেকে
অনেক উদ্যোক্তা ওয়েবসাইট বানান এক জায়গা থেকে, অ্যাড চালান আরেক জায়গা থেকে, পেজ চালান নিজে। অর্ডার না এলে কেউ দায় নেয় না। আমরা নিজেদের জিজ্ঞেস করেছিলাম: পুরো কাজটা যদি একটি টিম দেখে, তাহলে কি ফল ভালো হবে?
সেই প্রশ্ন থেকেই Wallxer। আজ আমরা ফ্যাশন, স্কিনকেয়ার, ফুড ও হ্যান্ডিক্রাফট সহ বিভিন্ন ক্যাটাগরির অনলাইন ব্যবসার সাথে কাজ করি। প্রতিটি সিদ্ধান্ত নিই একটি মাপকাঠিতে: এতে কি অর্ডার বাড়বে, খরচ কমবে?